মূল অংশে যান

১৪টি লাইভ ডেমো · অ্যাডমিন প্যানেলসহ

অর্ডার, বুকিং, পেমেন্ট — এক ওয়েবসাইটে

শুধু ওয়েবসাইট নয় — আপনার ব্যবসার জন্য একটি স্মার্ট ডিজিটাল সিস্টেম। নিজের অ্যাডমিন প্যানেল, বেসিক AI চ্যাটবট আর স্বয়ংক্রিয় অর্ডার-বুকিং, ৪–১২ দিনে। নিচে নাম লিখে দেখে নিন আপনার সাইট কেমন হবে।

ব্যবসার ধরন
পছন্দের রং

এটি একটি আসল ডেমোর প্রিভিউ — আপনার সাইটে থাকবে আপনার ছবি, দাম আর লোগো।

  • ৪–১২ দিনে ডেলিভারি
  • অ্যাডমিন প্যানেল সহ
  • বেসিক AI চ্যাটবট সহ
  • ডোমেইন আপনার নামে
রঙিন বস্ত্রালয়পোশাক · স্থাপিত ২০২৬
লাইভ প্রিভিউ · পোশাক

ব্যবসার ধরন অনুযায়ী

আপনার ব্যবসার জন্য তৈরি সমাধান

ধরন বেছে নিন — কী কী পাবেন দেখুন, তারপর লাইভ ডেমো চালিয়ে দেখুন।

কালেকশন, সাইজ, অর্ডার ও স্টক — সব এক জায়গায়

ফেসবুক ইনবক্সের বাইরে নিজের দোকান: গ্রাহক নিজে অর্ডার করেন, আপনি এক প্যানেলে অর্ডার, পেমেন্ট আর কুরিয়ার সামলান।

  • সাইজ গাইড ও মাপ দিয়ে সাইজ সাজেশন
  • পছন্দের তালিকা (উইশলিস্ট)
  • সাইজ এক্সচেঞ্জ রিকোয়েস্ট
  • স্পেক তুলনা, EMI হিসাব, পুরোনো ফোন এক্সচেঞ্জ
রঙ্গিলা
লাইভ ডেমো:

সব ধরনের ব্যবসা →

শুধু ওয়েবসাইট নয়

একটি সাইট, পুরো ব্যবস্থা

প্রতিটি প্যাকেজে অ্যাডমিন প্যানেল আর বেসিক AI চ্যাটবট থাকে। বাকিগুলো ব্যবসার দরকার অনুযায়ী যোগ হয়।

কাজের নমুনা

স্ক্রিনশট নয়, চালিয়ে দেখার মতো ডেমো

১৪ রকম ব্যবসার ১৪টি লাইভ ডেমো। গ্রাহক হয়ে অর্ডার দিন, তারপর মালিক হয়ে অ্যাডমিন প্যানেলে ঢুকে সেই অর্ডারটিই দেখুন।

০১/১৪ই-কমার্স

রঙ্গিলা — ফ্যাশন শপ

শাড়ি, থ্রি-পিস আর পাঞ্জাবির অনলাইন শপ — COD, COD ঝুঁকি যাচাই আর কুরিয়ার এক জায়গায়।

  • ঈদ কালেকশন আর প্রি-অর্ডার কাউন্টডাউন
  • সাইজ গাইড আর মাপ অনুযায়ী সাইজ সাজেশন
  • COD, bKash, Nagad — ৩ ধাপের চেকআউট

সিস্টেম যেভাবে কাজ করে

গ্রাহকের প্রশ্ন থেকে আপনার ড্যাশবোর্ড — সব জোড়া

প্রশ্ন, অর্ডার আর বুকিং যেখান থেকেই আসুক — রোজকার কাজ সিস্টেম সামলায়, আপনাকে আর গ্রাহককে জানিয়ে রাখে।

  1. ১. গ্রাহক যেভাবে আসেন

    • আপনার ওয়েবসাইট
    • ফেসবুক, Messenger, WhatsApp
    • গুগল সার্চ ও ম্যাপ
  2. ২. সিস্টেম যা করে

    • অর্ডার বা বুকিং নেয়
    • চ্যাটবট প্রশ্নের উত্তর দেয়
    • পেমেন্ট মেলায়, কুরিয়ার বুক করে
  3. ৩. আপনি আর গ্রাহক যা দেখেন

    • আপনার ফোনে অ্যালার্ট (টেলিগ্রাম/SMS)
    • অ্যাডমিন ড্যাশবোর্ডে সব হিসাব
    • গ্রাহক নিজেই ট্র্যাক করেন

প্যাকেজ ও দাম

যে দাম লেখা, সেটিই দাম

সব ওয়েবসাইট প্যাকেজে প্রথম বছরের ডোমেইন ও হোস্টিং ফ্রি। দ্বিতীয় বছর থেকে শুধু রিনিউ চার্জ, আর সেটিও প্রতিটি প্যাকেজে লেখা আছে।

স্টার্টার

ছোট দোকান, হোম-কিচেন, ব্যক্তিগত ব্র্যান্ড

৳৭,৯৯৯এককালীন
রিনিউ: ৳৩,৫০০ প্রতি বছরডেলিভারি: ৪–৫ দিন
  • ১ পেজের ল্যান্ডিং সাইট
  • অর্ডার ফর্ম + টেলিগ্রাম অ্যালার্ট
  • WhatsApp/Messenger বাটন, গুগল ম্যাপ
  • সব প্যাকেজে:
  • অ্যাডমিন প্যানেল
  • বেসিক AI চ্যাটবট
এই প্যাকেজ নিয়ে কথা বলুন
সবচেয়ে জনপ্রিয়

বিজনেস

যাঁদের কয়েকটি পেজ আর অনেক প্রোডাক্ট বা সার্ভিস

৳১০,৯৯৯এককালীন
রিনিউ: ৳৩,৫০০ প্রতি বছরডেলিভারি: ৬–৮ দিন
  • ৫ পেজ + অর্ডার ট্র্যাকিং পেজ
  • ফেসবুক পেজের সাথে কানেক্ট
  • বেসিক SEO + ১টি বিজনেস ইমেইল
  • সব প্যাকেজে:
  • অ্যাডমিন প্যানেল
  • বেসিক AI চ্যাটবট
এই প্যাকেজ নিয়ে কথা বলুন

প্রো

অনেক COD অর্ডার আর কুরিয়ারের কাজ যাদের

৳১৩,৯৯৯এককালীন
রিনিউ: ৳৩,৫০০ প্রতি বছরডেলিভারি: ৯–১০ দিন
  • ৮–১০ পেজ + ব্লগ
  • কুরিয়ার API + COD ঝুঁকি যাচাই
  • অন-পেজ SEO + গুগল বিজনেস প্রোফাইল
  • সব প্যাকেজে:
  • অ্যাডমিন প্যানেল
  • বেসিক AI চ্যাটবট
এই প্যাকেজ নিয়ে কথা বলুন
সব কাজ আমাদের

A to Z ই-কমার্স

শূন্য থেকে পুরো অনলাইন ব্যবসা চালু — সাইট, পেমেন্ট, কুরিয়ার, ফেসবুক, সব আমরা সেট করে দিই

৳২৮,৯৯৯এককালীন
রিনিউ: ৳৫,০০০ প্রতি বছরডেলিভারি: ১১–১২ দিন
  • পূর্ণ ই-কমার্স: পেমেন্ট, স্টক, লাভের হিসাব
  • ফেসবুক Pixel + Messenger AI চ্যাটবট
  • Search Console + প্রোডাক্ট স্কিমা + Analytics
  • সব প্যাকেজে:
  • অ্যাডমিন প্যানেল
  • বেসিক AI চ্যাটবট
কী কী থাকছে দেখুন

চ্যাটবট আপগ্রেড ৳১,৪৯৯/মাস থেকে · SEO ৳১,৪৯৯/মাস থেকে · সব প্যাকেজ ও দাম দেখুন

বাজেট অন্য রকম? WhatsApp-এ জানান

কেন ঠিকানা আইটি

যে কারণে ব্যবসায়ীরা আমাদের বেছে নেন

  • 01

    কেনার আগে চালিয়ে দেখুন

    প্রতিটি ধরনের ব্যবসার লাইভ ডেমো খোলা — গ্রাহক হয়ে অর্ডার দিন, মালিক হয়ে অ্যাডমিনে দেখুন।

  • 02

    যে দাম লেখা, সেটিই দাম

    প্যাকেজের দাম, রিনিউ চার্জ আর ডেলিভারির সময় — সব শুরুতেই লেখা থাকে।

  • 03

    ডোমেইন সবসময় আপনার নামে

    ডোমেইন আপনার বা আপনার ব্যবসার নামে রেজিস্টার হয়; আমরা শুধু দেখাশোনা করি।

  • 04

    অ্যাডমিন আর চ্যাটবট সব প্যাকেজে

    সবচেয়ে ছোট প্যাকেজেও সাইট নিজে চালানোর প্যানেল আর FAQ-এর উত্তর দেওয়া চ্যাটবট থাকে।

  • 05

    ৪–১২ দিনে ডেলিভারি

    কোন প্যাকেজে কত দিন আর দিন গোনা কবে শুরু — দুটোই আগে থেকে জানিয়ে দিই।

  • 06

    সাপোর্ট বাংলায়

    বাংলাদেশ সময়ে ফোন, WhatsApp আর ইমেইলে সাপোর্ট; প্যাকেজভেদে ১৫ থেকে ৯০ দিন ফ্রি।

যেভাবে কাজ করি

আপনার ব্যবসার ওয়েবসাইট, ৪–১২ দিনের মধ্যেই

  1. ১

    পরামর্শ ও পরিকল্পনা

    ১৫ মিনিটের ফ্রি কলে জেনে নিই আপনি কী বিক্রি করেন, গ্রাহক কারা, বাজেট কত। কল শেষ হওয়ার আগেই বলে দিই কোন প্যাকেজ লাগবে আর মোট খরচ কত।

  2. ২

    ডিজাইন ও সেটআপ

    আপনার নাম, লোগো, রং আর পণ্যের ছবি বসিয়ে সাইট সাজাই; অ্যাডমিন প্যানেল আর চ্যাটবট আপনার তথ্য দিয়ে সেট করি। প্রিভিউ লিংক পাঠাই — যা বদলাতে চান, বদলে দিই, প্যাকেজভেদে ১ থেকে ৫ বার।

  3. ৩

    টেস্টিং ও হস্তান্তর

    অর্ডার, বুকিং, ফর্ম আর মোবাইলে সব চালিয়ে পরীক্ষা করি, তারপর আপনার নামে রেজিস্টার করা ডোমেইনে লাইভ করি। অ্যাডমিন চালানো দেখিয়ে দিই, ডোমেইন-হোস্টিংয়ের সব তথ্য বুঝিয়ে দিই।

প্রশ্ন-উত্তর

টাকা দেওয়ার আগে যে আটটি প্রশ্ন করা উচিত

কাজ শুরুর আগে ক্লায়েন্টরা যা জানতে চান, তার সোজা উত্তর। অন্য কিছু জানার থাকলে সরাসরি জিজ্ঞেস করুন।

ফ্রি পরামর্শ নিন
ডোমেইন কার নামে থাকবে?
আপনার নামে। ডোমেইন সবসময় আপনার বা আপনার ব্যবসার নামে রেজিস্টার করি; আমরা শুধু দেখাশোনা করি।
পরে কি বাড়তি টাকা চাইবেন?
না। প্রথম বছরের ডোমেইন ও হোস্টিং ফ্রি। দ্বিতীয় বছর থেকে শুধু বার্ষিক রিনিউ চার্জ — সব প্যাকেজে ৳৩,৫০০, শুধু A to Z ই-কমার্সে ৳৫,০০০ — যা শুরুতেই লেখা থাকে।
কত দিনে সাইট হাতে পাব?
৪ থেকে ১২ দিনে। স্টার্টার ৪–৫ দিন, বিজনেস ৬–৮ দিন, প্রো ৯–১০ দিন, A to Z ই-কমার্স ১১–১২ দিন। দিন গোনা শুরু তথ্য, কনটেন্ট আর অগ্রিম পাওয়ার পর।
কেনার আগে দেখে নেওয়ার উপায় আছে?
আছে। সবগুলো লাইভ ডেমো খোলা — অর্ডার দিন, অ্যাডমিন প্যানেলে ঢুকুন, সব চালিয়ে দেখুন। তারপর সিদ্ধান্ত নিন।
ডিজাইন পছন্দ না হলে?
বাকি টাকা দিতে হবে না। ফেরত হয় না শুধু অগ্রিমটুকু, কারণ ওই টাকায় আপনার ডোমেইন কেনা হয়ে যায়।
আমি টেকনিক্যাল কিছু বুঝি না। চালাতে পারব?
পারবেন। সব প্যাকেজেই অ্যাডমিন প্যানেল থাকে — লেখা, ছবি, দাম আর অর্ডার নিজেই বদলাতে পারবেন; চালানো আমরা দেখিয়ে দিই। বড় প্যাকেজে এর সঙ্গে কুরিয়ার, স্টক আর হিসাবের মতো বাড়তি অংশ যোগ হয়।
লাইভ হওয়ার পর সমস্যা হলে কাকে পাব?
আমাদেরই। অফিস সময়ে ফোন ও WhatsApp-এ, বাংলায়। অফিস খোলার দিনে ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দিই। প্যাকেজভেদে ১৫ থেকে ৬০ দিন সাপোর্ট ফ্রি।
ফেসবুক পেজ কি বন্ধ করে দিতে হবে?
না। পেজ থাকবে, সেখান থেকেই গ্রাহক আসবেন। অর্ডার, গ্রাহকের তথ্য আর হিসাব জমা থাকবে আপনার নিজের সাইটে।

ফ্রি কল

১৫ মিনিট দিন, পুরো পরিকল্পনা নিয়ে যান

সুবিধামতো সময় বেছে নিন, ঠিক সেই সময়েই ফোন করব। কল ফ্রি, আর কথা বললেই যে কিনতে হবে, তা নয়।

ব্যবসা লোকসানে? হিসাব ঠিক করা থেকে বিনিয়োগ পর্যন্ত — আমরা পাশে আছি। গ্রোথ পার্টনার দেখুন →

ফ্রি পরামর্শ নিন