মূল অংশে যান

আমাদের সম্পর্কে

আমরা বাংলাদেশের একটি ছোট টিম, কাজ করি বাংলাদেশের ব্যবসার জন্য। ছোট ব্যবসাগুলোকে ফেসবুক পেজের বাইরে একটা নিজস্ব, নিরাপদ অনলাইন ঠিকানা দিতে চাই।

পেজ বন্ধ হয়ে রাতারাতি ব্যবসা থমকে যেতে দেখেছি অনেক উদ্যোক্তার। সেখান থেকেই আমাদের শুরু — সাধ্যের মধ্যে দামে ওয়েবসাইট আর অটোমেশন, দ্রুত কাজ, বাংলায় সাপোর্ট।

আমাদের লক্ষ্য

বাংলাদেশের প্রতিটা ছোট ব্যবসার একটা নিজস্ব অনলাইন ঠিকানা থাকুক।

যেভাবে কাজ হয়

  1. ১

    পরামর্শ ও পরিকল্পনা

    ১৫ মিনিটের ফ্রি কলে জেনে নিই আপনি কী বিক্রি করেন, গ্রাহক কারা, বাজেট কত। কল শেষ হওয়ার আগেই বলে দিই কোন প্যাকেজ লাগবে আর মোট খরচ কত।

  2. ২

    ডিজাইন ও সেটআপ

    আপনার নাম, লোগো, রং আর পণ্যের ছবি বসিয়ে সাইট সাজাই; অ্যাডমিন প্যানেল আর চ্যাটবট আপনার তথ্য দিয়ে সেট করি। প্রিভিউ লিংক পাঠাই — যা বদলাতে চান, বদলে দিই, প্যাকেজভেদে ১ থেকে ৫ বার।

  3. ৩

    টেস্টিং ও হস্তান্তর

    অর্ডার, বুকিং, ফর্ম আর মোবাইলে সব চালিয়ে পরীক্ষা করি, তারপর আপনার নামে রেজিস্টার করা ডোমেইনে লাইভ করি। অ্যাডমিন চালানো দেখিয়ে দিই, ডোমেইন-হোস্টিংয়ের সব তথ্য বুঝিয়ে দিই।

যা মেনে চলি

সৎ দাম

যা বলি, তা-ই নিই। লুকানো খরচ নেই।

দ্রুত কাজ

যে সময় বলি, সেই সময়েই দিই।

সহজ ভাষা

কঠিন টেক-শব্দ নয়, সহজ বাংলায় বুঝিয়ে বলি।

আপনার মালিকানা

ডোমেইন আপনার, ডেটাও আপনার।

ঠিকানা ও সাপোর্টের সময়

উত্তর শাহজাহানপুর, ঢাকা-১২১৭, বাংলাদেশ

শনিবার–বৃহস্পতিবার, সকাল ১০টা–সন্ধ্যা ৭টা (বাংলাদেশ সময়)

অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সরাসরি অফিস ভিজিট নয় — দেখা করতে চাইলে আগে কল বা WhatsApp-এ সময় নিন।

যোগাযোগ
ফ্রি পরামর্শ নিন